বাংলাদেশ-ভারত ফ্লাইট চালুতে কলকাতার বাজারে খুশির হাওয়া

বাংলাদেশ-ভারতের মধ্যে ফের ফ্লাইট চালু হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন কলকাতার ব্যবসায়ীরা।

বাংলাদেশি ক্রেতাদের হাত ধরে দুর্গাপূজা সামনে রেখে সেখানকার ব্যবসা-বাণিজ্য আবারও জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ প্রকট আকার ধারণ করায় গত এপ্রিলে দুই দেশের মধ্যে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে মাথায় হাত পড়ে কলকাতার নিউমার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট, পার্ক স্ট্রিটের ব্যবসায়ীদের।
এসব এলাকার দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠা অনেকাংশেই বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল।

মারকুইস স্ট্রিটে একটি পোশাকের দোকানের মালিক সুনীল মাহাতো টাইমস অব ইন্ডিয়াকে জানান, তার ব্যবসা বাংলাদেশ থেকে যাওয়া ক্রেতাদের একটি অংশের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, যারা ঈদ ও পূজা সামনে রেখে উৎসবের মৌসুমগুলোতে কেনাকাটার জন্য ভারতে যান।
তিনি আরও বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাসের ব্যবসা একেবারে ধুয়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.