এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমিয়েছে সৌদি

এশিয়ান দেশের ক্রেতাদের জন্য সব ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়েছে সৌদি আরব।
আগামী অক্টোবর থেকে এটি কার্যকর হবে।
তবে উত্তর-পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি আরামকো চার মাসের মধ্যে প্রথম বারের মতো এশিয়ায় সরবরাহের জন্য লাইট ক্রুড অয়েলের দাম কমিয়েছে।
অক্টোবর থেকে প্রতি ব্যারেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ ডলার ৭০ সেন্ট।
সেপ্টেম্বরে প্রতি ব্যারেলের দাম ছিল ৩ ডলার করে, যা গত বছরের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।
এক বছরের সর্বোচ্চ মাসভিত্তিক মূল্যহ্রাসের ঘটনা এটি।

করোনার নতুন ধরন ডেল্টার তীব্র সংক্রমণ মোকাবেলায় এশিয়াজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। এতে অঞ্চলটিতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা হ্রাস পায়।
নিম্নমুখী চাহিদার কারণে জ্বালানি পণ্যটির দাম কমিয়েছে সৌদি আরব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.