মুছাপুর বিজেড হাই
দিয়েছিলে মোদেরকে ঠাঁই
শিক্ষকবৃন্দ বিলিয়ে শিক্ষা
দিয়েছিল মোদেরকে দিক্ষা।
তোমার ঘরের কত সন্তান
জীবনে হয়েছে প্রতিষ্ঠিত
যারা বয়ে চলেছে তোমার সম্মান।
কত দৌডাদৌডি আর সাঁতার কাটা
যা পড়ে গিয়েছে জীবন থেকে কাটা
ভুলতে পারিনা সেই সব দিন
যা বয়ে চলেছে অমলিন।
তোমার আঙ্গিনায় বিচরণে
বাডিয়েছি বিদ্যা আর মনোবল
যা হয়েছে জীবনে প্রতিষ্ঠার সম্বল।
তোমাকে ভুলতে পারিনা
জীবনের কোন মুহুর্ত
তুমি যেন সুতায় বুনা জাল
জডিয়ে রয়েছ শরীর যেন এক শাল।
তাই প্রত্যেহ স্বরণে আনি
যখন দেয় অফিসের পানে পাড়ি।
এখনো মনে পড়ে সপ্তম ক্লাশের
রমযান মাসের কোচিং ক্লাস
যেথায় শিখেছিলাম ইংরেজির নীতি
যার উপর ভর করে তৈরী হয়েছে
বৈদাশিক ভাষায় কর্মের গতি।
আজকের এই দিনও তাই বলি
এই মোর পরিচয় হোক
আমি তোমারই লোক।
কপি রাইট- মুহাম্মদ আজাদ
জুলাই ২৪ ২০১৭ ব্রুকলেন,
নিউইর্য়ক, ইউ এস এ।
আরও খবর
