১৫-২০ দিন পর পেঁয়াজের দাম কমবে: কৃষিমন্ত্রী

আগামী ১৫-২০ দিন পর পেঁয়াজের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
রোববার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশা ব্যক্ত করেন তিনি।

মো. আব্দুর রাজ্জাক বলেন, আগামী ১৫-২০ দিন পর গ্রীষ্মকালীন ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম নিয়ন্ত্রণে আসবে।
সেই এপ্রিল মাসে পেঁয়াজ চাষ করা হয়েছে।
পেঁয়াজ পচনশীল, মজুত রাখার তেমন ব্যবস্থা নেই।
কৃষকরা সব পেঁয়াজ বিক্রি করে দেন। এতে মৌসুমের শেষের দিকে পেঁয়াজের দাম বেড়ে যায়।

গত এক বছরে কৃষিপণ্য রপ্তানি অনেক বেড়েছে দাবি করে মন্ত্রী বলেন, কৃষিপণ্য নিয়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে যেতে হবে।
আন্তর্জাতিক বাজারে যেতে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ল্যাব, যান্ত্রিকরণ এবং আধুনিক কৃষির মাধ্যমে আমরা কৃষিপণ্য রপ্তানি করতে পারবো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.