বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যোগাযোগসহ ৫ খাতে গুরুত্ব দেব: ভারতের বাণিজ্যমন্ত্রী

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যোগাযোগ, পর্যটন, শিল্প, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেবে ভারত।

সাড়ে পাঁচ বছর পর রোববার থেকে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির উদ্যোগকে স্বাগত জানিয়ে পীযূষ গয়াল বলেন, ঢাকা-দিল্লী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
ভারত যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে।
বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ভারত নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০টি অর্থনৈতিক জোন করছে বাংলাদেশ। এটা অনেক ভালো উদ্যোগ।
মিরসরাই ও মোংলা ইকোনমিক জোনে বিনিয়োগ করছে ভারত।
অন্যান্য অঞ্চলেও বিনিয়োগ বৃদ্ধি করবে ভারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.