পাঁচ মাসে ২৩ শতাংশ বেড়েছে পোশাক রপ্তানি

চলতি অর্থবছরের পাঁচ (জুলাই-নভেম্বর) মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ।
এর মধ্যে শুধু নভেম্বর মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ।

তবে পোশাক পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হলেও রপ্তানিকারকদের দাবি, আপাত যা বৃদ্ধি হয়েছে তা মূলত কাঁচামালের মূল্যবৃদ্ধি জনিত ব্যয়কে সমন্বয় করেছে।
যে রপ্তানি প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি তা কোনোভাবেই প্রকৃত প্রবৃদ্ধি নয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য বলছে, গত ২০২০-২০২১ অর্থবছরের পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) তুলনায় চলতি ২০২১-২২ অর্থবছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৯ শতাংশ।

তবে ২০২১ সালের নভেম্বর মাসে পোশাক রপ্তানি ৩২ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি ৩৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ওভেন খাতে প্রবৃদ্ধি ৩১ দশমিক ৪৮ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.