বাংলাদেশে আরও ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীন

বাংলাদেশে টিকাদান কর্মসূচি আরও বেগবান করতে ৫শ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
এ সংক্রান্ত সব প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এখন যে কোনো সময় বাংলাদেশ ও এআইআইবির সঙ্গে ঋণচুক্তি হবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

টিকা কেনাসহ নানা প্রকল্পে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এআইআইবি বাংলাদেশে অন্তত তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানায় ইআরডি।

ইআরডি সূত্র জানায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্ব ব্যাংকের মতো বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হয়ে উঠছে এআইআইবি।
বাংলাদেশে সংস্থাটি ২০১৬ সাল থেকে অপারেশন শুরু করে।
এ স্বল্প সময়ে ১৩টি প্রকল্পের আওতায় এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি হয়েছে।
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আরও তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি। ফলে বাংলাদেশে এআইআইবির মোট বিনিয়োগ দাঁড়াবে সাড়ে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এ বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪৬ হাজার ৭৫০ কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.