৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশা অর্থমন্ত্রীর মুস্তফা কামাল

চলতি অর্থবছরে ৭.২ শতাংশ প্রবৃদ্ধির যে প্রাক্কলন করা হয়েছে তা অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জিডিপি প্রবৃদ্ধি বিষয়ে তিনি বলেন, বর্তমান অর্থবছরে আমাদের বাজেটের আকার যেটা রয়েছে সেখানে আমাদের প্রাক্কলিত প্রবৃদ্ধি রয়েছে ৭.২ শতাংশ।
আমরা বিশ্বাস করি ৭.২ শতাংশ অর্জন করতে পারব।
আপনারা জানেন বিশ্বব্যাংক ও আইএমএফ সব সময় এ বিষয়ে একটু অন্যরকম।
তবে ভালো খবর হলো আমরা ৭.২ অর্জন করতে পারব।
আমরা যদি কাছাকাছি সময় দেখি তাহলে আমরা দেখতে পাই প্রতিটা খাতেই আমাদের প্রবৃদ্ধি আছে।
ভালোভাবে প্রবৃদ্ধি অর্জন করছি। আমাদের এক্সপোর্টও বেড়েছে।
এক্সপোর্টে যা আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.