রাজধানীতে পাঁচদিনের আবাসন মেলায় ৪০০ কোটি টাকার বুকিং

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা পাঁচদিনব্যাপী রিহ্যাব শীতকালীন আবাসন মেলা-২০২১ এ প্রায় ৪০০ কোটি টাকার বুকিং দিয়েছেন ক্রেতারা।
মেলায় গৃহঋণ সংক্রান্ত ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা।

সোমবার মেলা নিয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।

রিহ্যাব সভাপতি বলেন, রিহ্যাব মেলার শেষ দিন সোমবার বিকেল চারটা পর্যন্ত প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকার।
প্লট ১২৫ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে।
এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৯ হাজার ২৩৭ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.