১ লাখের জাল নোটের দাম মাত্র ১৫ হাজার টাকা!

টেবিলের উপরে বসানো হয়েছে কম্পিউটার, যুক্ত করা হয়েছে প্রিন্টার।
মাউসে চাপ দিলেই বেরিয়ে আসছে হাজার ও পাঁচশ টাকার চকচকে নোট।
তবে এসব টাকা আসল নয়, সবই জাল।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, বাণিজ্য মেলা উপলক্ষে কোটি টাকার বেশি জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছিল ঢাকার মিরপুর পল্লবীর একটি বাড়িতে।
দীর্ঘ দশ বছর ধরে এমন জাল টাকা তৈরি করে সারাদেশে ছড়িয়ে দিত ছগির হোসেন ও দলের সদস্যরা।
কয়েক হাত ঘুরে ভোক্তা পর্যায়ে এসব জাল নোট ছড়িয়ে দিতে দেশজুড়ে ছিল ডিলার। পুরো এক লাখ টাকার জাল নোট তৈরিতে খরচ হতো চার হাজার টাকা।
এরমধ্যে একহাজার টাকার এক লাখের বান্ডিল ১৫ হাজার টাকা এবং পাঁচশ টাকার একলাখের বান্ডিল ১০ হাজার টাকা বিক্রি করা হতো।

সোমবার রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা ছগির হোসেন সহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।
এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা সমমানের জাল নোট, পাঁচটি মোবাইল ফোন, দুইটি ল্যাপটপ, একটি সিপিইউ, তিনটি প্রিন্টারসহ জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, ছগির হোসেন, মোছা. সেলিনা আক্তার পাখি ও রুহুল আমিন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.