কমেছে মুরগির দাম

অস্বাভাবিক দাম বাড়ার পর গেল সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মুরগির দাম কিছুটা কমেছে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১৫ টাকা।
আর পাকিস্তানি কক বা সোনালী মুরগি দাম কেজিতে কমেছে ৬০ টাকা পর্যন্ত।

সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। তবে বাজারে সব ধরনের শীতের সবজি ভরপুর রয়েছে। এর সঙ্গে অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ ও আলুর দাম।
মাছের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৮০ থেকে ১৮৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৯৫ থেকে ২০০ টাকা। আর গত সপ্তাহে ৩০০ থেকে ৩৪০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালী মুরগির দাম কমে ২৬০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে।

মুরগির দামের বিষয়ে কাপ্তান বাজারের ব্যবসায়ী মো. মিলন বলেন, সরবরাহ কম থাকায় ব্রয়লার মুরগির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছিল।
এখন আবার মুরগির সরবরাহ বাড়ছে। তাই দাম কিছুটা কমেছে।
আমাদের ধারণা সামনের সপ্তাহে মুরগির দাম আরও কমতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.