নির্বাচকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ক্রিকেটার জাহানারার

আসন্ন কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের বাংলাদেশ দলে জায়গা হয়নি জাহানারা আলমের।
এই খবর পুরনো হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লেখা এক চিঠিতে নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

বিসিবির কাছে লেখা চিঠিতে মঞ্জুরুলের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন তিনি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমওয়েলথ গেমস বাছাইপর্বের দল ঘোষণার আগেই চিঠিটি পাঠিয়েছেন জাহানারা।
বিসিবি এখন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

বিসিবির এক সূত্রে জানা গেছে, জাহানারা তার চিঠিতে জাতীয় দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও টিম ম্যানেজমেন্টের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন।
বিশ্বকাপ বাছাইপর্বের আগে গত বছর সিলেটে হওয়া জাতীয় দলের ক্যাম্পের কিছু ঘটনার কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.