আপাতত ১৫ দিন বাড়ছে না ভোজ্যতেলের দাম

আগামী ১৫ দিনে ভোজ্যতেলের দাম বাড়ছে না।
৬ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত হবে তেলের দাম বাড়বে না কমবে।

বুধবার সকালে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এর আগে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের বড় সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে কম।
আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ দেয়।
এসব বিবেচনা করে আমাদের দেখতে হবে।
এজন্য আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে।
আমরা আগামী ৬ তারিখ, মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো। কমানোর প্রয়োজন হলে কমাবো।
সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটি করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.