টিসিবির পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার

নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তবে এ দফায় প্রতি কেজি মসুর ডালের দাম ভোক্তাপর্যায়ে কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে, যা আগে ৬০ টাকা ছিল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

টিসিবি জানায়, বৃহস্পতিবার থেকে সংস্থাটি ট্রাক সেল কার্যক্রম শুরু করবে।
চলতি ২০২১-২২ অর্থবছরে অষ্টমবারের মতো এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে টিসিবি।

ডালের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির বলেন, ‘বাজার দরের সঙ্গে দাম সমন্বয়ের জন্য ডালের দাম ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.