ভরিতে ১৮৬৭ টাকা বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম।
নতুন করে প্রতি ভরিতে এক হাজার ৮৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ফলে বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ হবে ৭৫ হাজার টাকা।

এর আগে ৮ ফেব্রুয়ারি বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
পরে কমিটির সভাপতি এম এ হান্নানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৬৭৫ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮১৪ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬১ হাজার ৮১৯ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৯১ টাকা বেড়ে হয়েছে ৫১ হাজার ২০৫ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.