এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বন্যা প্রতিরোধ ও তীর সংরক্ষণে ১৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেবে।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৩০০ কোটি টাকা।
মঙ্গলবার ইআরডি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এডিবির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিনটিং এবং ইআরডি পক্ষে ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন চুক্তিটিতে স্বাক্ষর করেন।
এদিকে উদ্ভাবনী ও সক্ষমতা বাড়াতে ১ কোটি ৭৮ লাখ ডলার অনুদান দেবে নেদারল্যান্ডস। এ অনুদানটি এডিবি দেখভাল করবে।
এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিনটিং জানান, জলবায়ু সহনশীল করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ।
কারণে তা দারিদ্র্যবিমোচন করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে।
নদীর তীর সংরক্ষণ প্রকল্পে আওতায় ১৫ হাজার ৪০০ একর জমি রক্ষা করা হবে এবং চর উন্নয়নের মাধ্যমে প্রায় ৮ হাজার একর জমি পুনরুদ্ধার করা হবে।