গ্যাসের দাম বাড়ালে অর্থনীতিতে ধস নামবে

গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যে প্রস্তাব দিয়েছে, তা অযৌক্তিক।
তারা ভুল তথ্য তুলে ধরে এই প্রস্তাব দিয়েছে।
কারণ গ্যাস কোম্পানিগুলো লোকসানে নেই।
এখন হঠাৎ করে ভর্তুকি তুলে দাম বাড়ালে অর্থনীতিতে ধস নামবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ ড. ম তামিম এসব কথা বলেন।

রোববার (২০ মার্চ) দুপুরে ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কার্যালয়ে ‘পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পথে?’
শীর্ষক ভার্চুয়ালি এক আলোচনা সভায় তিনি অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.