ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় ও নিম্ন আদায়ের মানুষের জন্য বিনামূল্যের বাজার বাসিয়েছেন মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
রোববার থেকে উপজেলার আঠারবাড়ী এলাকার উত্তর বনগাঁও রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ হাট বসেছে।
রমজানের প্রথম দিন থেকে চলবে শেষদিন পর্যন্ত।
আয়োজক সূত্র জানায়, হাটে আলাদা স্টলে সাজিয়ে রাখা হয়েছে মাছ, আলু, চিচিঙ্গা, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, খেজুর ও মুড়িসহ প্রায় সবধরনের নিত্যপণ্য।
এগুলো বিনামূল্যে অসহায় ও নিম্ন আয়ের মানুষের বাজারের ব্যাগে তুলে দেওয়া হচ্ছে।
এছাড়াও যারা হাটে আসতে চান না।
তাদের জন্য ফাউন্ডেশনের একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে।
ওই নম্বরে ফোন করলে স্বেচ্ছাসেবীরা বাড়িতে পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় খাদ্যপণ্য।