বলিউড অভিনেত্রী কঙ্গনার রানাউত সিনেমা থেকেও বেশি আলোচনায় থাকেন তর্ক-বিতর্ক আর সমালোচনা নিয়ে।
অনেক দিন পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে তার ‘ধাকড়’ সিনেমার প্রথম পোস্টার।
প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে সিনেমাটির পোস্টারটি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য। পোস্টারে যুদ্ধের পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে।
পরিচালক রজনীশ ঘাই বলিউড হাঙ্গামাকে বলেন, সিনেমাটি অ্যাকশন ধর্মী। সবাই এক নতুন কঙ্গনাকে দেখতে পাবেন।
তার প্রতিটি লুক অনন্য এবং আমরা কঙ্গনাকে এর আগে কখনো এমন অ্যাকশন দৃশ্য করতে দেখিনি।
সিনেমাতে আরও অভিনয় করেছেন দিব্যা দত্ত এবং অর্জুন রামপাল ।