কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত ২

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। অপর বজ্রপাতের ঘটনায় আহত হয়েছে সুশীলা নামের এক নারী।

শুক্রবার দুপুরে বড় ঘোপের জেটিঘাট এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুতুবদিয়ার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.