প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে কিছু নেতা আছে, দুঃসময়ে মানুষের পাশে তারা কতটুকু দাঁড়িয়েছে, সেটা জানি না। করোনাকালীন সময়ে মানুষকে সাহায্য করেছে কিনা সেটারও কোনো লক্ষ্মণ আমরা দেখি নাই।
তবে তারা খুব আন্দোলনের জন্য ব্যস্ত যে এই সরকারকে হটাতে হবে।
বুধবার বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট, তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মান্না সাহেব এবং ড. কামাল হোসেনসহ তাদের এক গ্রুপ।
তাদের সাথে আবার যুক্ত কমিউনিস্ট পার্টি এবং আমাদের বাম দল, তারা সবাই নাকি এক হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে হটাবে। আওয়ামী লীগের অপরাধটা কী?