বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী আলাপ হলো পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন সেক্রেটারি অব স্টেটের আমন্ত্রণে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে দ্বিপক্ষীয় আলোচনায় উঠে আসে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের প্রসঙ্গ।
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে সফর নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী।
বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো আবেদন করা হয়নি।
এটা ছিল কথার কথা।
মন্ত্রী বলেন, কথার মধ্যে বলেছি যে তারা (বিএনপি) নির্বাচনে আসে না। আমরা সব রকমের প্রচেষ্টা চালিয়েছি।
কিন্তু আইনের মাধ্যমে নির্বাচনে আসতে হবে।
জনগণের কাছে যেতেই হবে। তখন বলেছে যে আসে না (নির্বাচনে), তখন বলেছি, আপনারা পারলে নিয়ে আসেন। এমনই কথা হয়েছে। আমরা কোনো প্রস্তাব আকারে দেইনি।