জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন।
তিনি স্কুলের দারোয়ানের ছুটির ঘণ্টা বাজানোর মতো বন্ধবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মুজিব নগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, মুজিব নগর সরকার বাংলাদেশের প্রথম সরকার, যার রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জিয়া ৪০০ টাকা বেতনে সেই সরকারের অধীনে কাজ করেছেন।
তারা (বিএনপি) জিয়াকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়।
স্কুল কখন ছুটি হবে সেটা প্রধান শিক্ষক সিদ্ধান্ত নেন।
আর দারোয়ান ঘণ্টা বাজিয়ে তা জানান।
জিয়া ছিলেন দারোয়ান, তিনি ঘণ্টা বাজানোর মতো সেই ঘোষণা পাঠ করেছেন।
এর আগে আওয়ামী লীগ নেতা এমএ হান্নান অনেকবার সেটি পাঠ করেছিলেন।