নরসিংদীতে দেনাদারের কর্মচারীর থাপ্পড়ে পাওনাদারের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের চড়-থাপ্পড়ে ধন মিয়া (৫৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ধন মিয়া (৫৫) রায়পুরার বটতলীকান্দি গ্রামের বাসিন্দা।
তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামে দীর্ঘদিন ধরেই বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের বিরোধ চলছিল।
এরমধ্যে পরিস্থিতি শান্ত হলে গত কয়েকমাস ধরে সবই স্বাভাবিক ছিল।
বৃহস্পতিবার রাতে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক ধন মিয়া বর্তমান চেয়ারম্যান জাকিরের সমর্থক লিটনের দোকানে খেজুর বিক্রির পাওনা টাকা আনতে যান।
দোকানে লিটনকে না পেয়ে তার ভাই হারুন মিয়া ও দোকানের কর্মচারী মাইন উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে মাইন উদ্দিন ধন মিয়াকে থাপ্পড় দিলে ধন মিয়া ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.