গত দুদিনে খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে।
তবে খোলাবাজারে এখনো বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামের তুলনায় অনেক বেশি দামে ডলার কেনা-বেচা চলছে।
ঢাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে এবং ডলার কেনা-বেচার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ গত সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক এই দাম নির্ধারণের পরের দিনই প্রথমবারের মতো খোলাবাজারে প্রতি ডলারের দাম ১০২ টাকা পর্যন্ত উঠে যায়।
একই সঙ্গে বাজারে ডলারের সংকটও দেখা দেয়।
এই অস্বাভাবিক দাম বাড়ার পর গত দুই দিনে খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে।
বৃহস্পতিবার (১৯ মে) খোলাবাজারে ডলার ৯৭ থেকে ৯৮ টাকায় বিক্রি হওয়ার তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা এই দামে বিক্রি করলেও সাধারণ মানুষের কাছ থেকে কিনছেন ৯৬ থেকে ৯৬ টাকা ৫৯ পয়সায়।