সৈয়দপুর ছাড়লেন ১২ ঘণ্টা পর বিমানের সেই ২৫ যাত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন গতকাল বুধবার রাতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ।

এরপর ঢাকাগামী ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

 

আজ বৃহস্পতিবার সকালে তাদের একটি বেসরকারি বিমান সংস্থার দিনের প্রথম ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

 

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে ওই ফ্লাইটটি উড্ডয়নের সূচি ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

 

পরে বৃহস্পতিবার সকাল ৯টায় সেই যাত্রীদের নভোএয়ারের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.