সিত্রাংয়ের কবলে ইউএস-বাংলার বিমান, আকাশে ১ঘণ্টা চক্কর

সোমবার ইউএস বাংলার একটি বিমান অবতরণে বিলম্ব হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারে বইছে ধমকা হওয়া। সেইসঙ্গে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইউএস-বাংলার একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণে বিলম্ব হয়েছে।

সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করা কথা ছিল ফ্লাইটটির।
তবে বাতাসের কারণে সেটি অবতরণে বাধাগ্রস্ত হয়ে আকাশে প্রায় এক ঘণ্টা চক্কর দিতে থাকে। পরে ২টা ৫৫ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়ন/অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.