রানওয়ে থেকে ১৪০ জন যাত্রী নিয়ে ছিটকে পড়লো বিমান

কানাডায় একটি যাত্রীবাহী বিমান ১৪০ জনকে নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে।

শুক্রবার এই ঘটনার পর ওয়াটারলু আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়।

ফ্লেয়ার এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, ভ্যাঙ্কুভার থেকে কিচেনার-ওয়াটারলু যাওয়ার ফ্লাইট এফএইচ৫০১ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। একটি ফ্লাইট ট্র্যাকার অনুসারে, বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৬:২৫ টার দিকে অবতরণ করে। এয়ারলাইন্সটি জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং যাত্রীদের বাস টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।

বোয়িং ৭৩৭-এ ১৩৪ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। তদন্তের জন্য ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (টিএসবি) মোতায়েন করা হয়েছে। যাত্রীদের মধ্যে একজন কিচেনারের বাসিন্দা পল অ্যানস্টেট বলেন, ব্যবসার কাজে ভ্যাঙ্কুভারে যান। রেড-আই ফ্লাইটটে তিনি বাড়ি যাচ্ছিলেন।

অ্যানস্টেট বলেন, তিনি বিমানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন এবং লক্ষ্য করলেন যে অবতরণের সময় কিছু অন্যরকম অনুভূত হয়। বিমানটি রানওয়েতে কিছুটা নাচছিল। এটা এদিক-ওদিক এগোচ্ছিল। যদিও অবতরণটি ‘একটু বাউন্সি’ অনুভূত হয় তার আশেপাশের বেশিরভাগ যাত্রীকে শান্ত মনে হয়েছে এবং কেবিনের ভিতরে কোনও চিৎকার বা আতঙ্ক ছিল না।

অ্যানস্টেট হঠাৎ করে লক্ষ করেন যে তাদের বিমানটি ঘাসের ওপর রয়েছে। তিনি তখন পাশের যাত্রীকে বলেন, ওহো, আমরা রানওয়ে মিস করেছি। পাশের ব্যক্তির দিকে তাকালাম এবং বললাম, আমরা ঘাসে আছি। তিনি বলেন, তারা মাঠে অবতরণ করে। সেটি সমতল ছিল এবং কেউ আহত হয়নি। অ্যানস্টেটের মতে, যাত্রীরা কেবিনের ভিতর থেকে তাদের ব্যক্তিগত বহনযোগ্য লাগেজ নিতে সক্ষম হয়, তবে চেক করা লাগেজগুলো বিমান থেকে আনলোড করা হয়নি।

অ্যানস্টেট বলেন, “এইমাত্র ফ্লেয়ারের কাছ থেকে একটি টেক্সট মেসেজ পেয়েছি ‘আজকে আমার ফ্লেয়ারের অভিজ্ঞতা কেমন ছিল’ এবং এতে হেসেছি। সম্ভবত প্রতিক্রিয়া জানাতে যাচ্ছি এবং বলব অভিজ্ঞতাটি ভাল ছিল তবে পরের বার মাঠের পরিবর্তে যদি আমাকে টার্মিনালে আনা হয় তবে এটি ভাল হতে পারে।”

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরা সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ওয়াটারলু আন্তর্জাতিক বিমানবন্দরের অঞ্চলটি শুক্রবার বাকিদিনের জন্য বাণিজ্যিক যানবাহনের জন্য বন্ধ ছিল।

সূত্র: সিটিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.