ফিফা প্রেসিডেন্টকে বিশেষ উপহার দিয়েছেন নোরা ফাতেহি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তাকে দিয়েছেন বিশেষ উপহার।

রোববার কাতার বিশ্বকাপের ফাইনাল। তার আগে শনিবার রাতে কাতার পৌঁছান বলিউড সুন্দরী। যাওয়ার সময় ইনফান্তিনোর জন্য নিয়ে যান উপহার। কিন্তু ফিফা সভাপতিকে কী উপহার দিয়েছেন নোরা?

 

এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাতের সময় সবুজ ফিতে দিয়ে মোড়ানো লাল টুকটুকে একটি বাক্স তার হাতে তুলে দেন নোরা ফাতেহি। বাক্স খুলে ইনফান্তিনো দেখেন এক জোড়া লাল জুতা।

উপহার পেয়ে ফিফা সভাপতি খুশি হয়েছেন। বলেছেন, এটি আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।

নোরা জানিয়েছেন, এই জুতা বিশেষভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.