ভারতীয় বিমানে বোমাতঙ্ক! মস্কো থেকে আসা ২৫০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

ছবি প্রতীকী

বিমানরাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল যাত্রীবাহী একটি বিমান। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বাধে বিপত্তি। বিমানে বোমা আছে বলে ফোন করে হুমকি দেওয়া হয়। তারপরেই তড়িঘড়ি করে বিমানটিকে গুজরাটের জামনগরে ভারতীয় বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করা হয়। বিমানের সব যাত্রী সুরক্ষিত আছেন বলে জানা গেছে।

ভারতীয় পুলিশ জানিয়েছে, বিমানে প্রায় ২৪৪ জন‌ যাত্রী নিয়ে মস্কো থেকে উড়েছিল বিমানটি। গোয়ার দাবোলিম বন্দরে নামার কথা ছিল সেটির।

কিন্তু গতকাল সোমবার অবতরণের কিছু আগেই গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে ফোন করে হুমকি দেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে গোয়ার বদলে গুজরাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রাত ৯টা ৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়েই জামনগরে বিমানবাহিনী ঘাঁটিতে অবতরণ করে।

খবর পেয়েই বিমান ঘাঁটিতে পৌঁছে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল, স্থানীয় পুলিশ ও প্রশাসন। বিমানের পাইলট ও কেবিন ক্রুসহ সব যাত্রীদের তাৎক্ষণিক নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আসা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিকে আপাতত ‘আইসোলেশন ওয়ে’তে রাখা হয়েছে। যাতে অন্য বিমানগুলোর থেকে সেটির দূরত্ব বজায় থাকে। এই জরুরি অবতরণের কথা রাশিয়া দূতাবাসেও জানিয়ে দেওয়া হয়েছে। এখনও বিমানটির ভেতরে সত্যিই বোমা আছে কিনা তা তল্লাশি করা হচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.