বাংলাদেশ বিমানের কেবিন ক্রু পদের পরীক্ষার ফল প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদের আইকিউ ও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এই পরীক্ষায় ২৩২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের মোবইল ফোনে এসএমএসের মাধ্যমেও তা জানানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.