ঢাকা-টরন্টোগামী ফ্লাইটের সিডিউল পরিবর্তন ২৫ মার্চ পর্যন্ত

রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। এমন অবস্থায় ঢাকা-টরন্টোগামী ফ্লাইটের সিডিউল পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরের রানওয়েতে লাইটিং ব্যবস্থা সংস্কার চলছে। এ কাজ আগামী ৩ এপ্রিল পর্যন্ত চলবে। এমন অবস্থায় আগামী ২৫ মার্চ পর্যন্ত বিমানের ঢাকা থেকে টরন্টোগামী ফ্লাইট সিডিউল পরিবর্তন করা হয়েছে।

আগে প্রতি রোববার ও বুধবার রাত ৩টা ৪৫ মিনিটে টরন্টোর উদ্দ্যেশে ফ্লাইট ছেড়ে যেত। এখন তা ৩ ঘণ্টা ১৫ মিনিট আগে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ রাত ১২টা ৩০ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে।

তবে টরন্টো থেকে ঢাকায় আসার ফ্লাইটসূচি অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে বিমানের কল সেন্টারে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জাগো বলেন, এ মৌসুমে (শীতকালে) মধ্যরাতের পাঁচ ঘণ্টা সময় আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্য এ সময় বেছে নেওয়া হয়েছে। এসময়ে প্রতিদিন ৭ থেকে ৮টি ফ্লাইট চলাচল করতো। সেগুলো রিশিডিউল করা হয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.