এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর নতুন কমিটির দায়িত্ব গ্রহন

এভিয়েশন খাত সংশ্লিষ্টদের সংগঠন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি এর নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহন করেছে। ২০২৩-২০২৫ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল পদে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান দায়িত্ব গ্রহন করেছেন।

আজ মঙ্গলবার এওএবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্বভার গ্রহন করে। নতুন কমিটির বিবিধ দায়িত্ব এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিবর্গ নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ঃ মেঘনা এভিয়েশন এর জনাব মোস্তফা কামাল, ইমপ্রেস এভিয়েশন এর জনাব জেড মাহমুদ মামুন, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের জনাব খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, বসুন্ধরা এয়ারওয়েজ এর জনাব সাফওয়ান সোবহান, ব্লু ফ্লাইং একাডেমীর জনাব আব্দুল্লাহ আল জহির স্বপন, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের জনাব মোহাম্মদ আরিফুর রহমান, বিআরবি এয়ার লিমিটেড এর পারভেজ রহমান এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমির জনাব মোহাম্মদ ইউনুছ।

দেশের এভিয়েশন খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ২৫শে ফেব্রুয়ারী এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি প্রতিষ্ঠিত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.