ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে বিমানের নতুন প্যাকেজ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গতকাল বুধবার এয়ারলাইন্সটির ফেসবুক পেজে নতুন এই প্যাকেজ সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়।
লল

সেখানে ‘বিমানের সুপরিসর উড়োজাহাজে আপনার যাত্রা হবে আনন্দময়’ -এমন পোস্টের সঙ্গে ওই ফটোকার্ড প্রকাশ করা হয়। সেখানে প্রতিপাদ্য লেখা ‘বড় বিমানে চড়ে আবার ফিরবো ঘরে’।

নতুন প্যাকেজের আওতায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ইকোনমিক ক্লাসে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৯৯৯ টাকা, বিজনেস ক্লাসে ৪ হাজার ৯৯৯ টাকা এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ইকোনমিক ক্লাসে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৯৯৯ টাকা, বিজনেস ক্লাসে ৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই প্যাকেজ চালু থাকবে বলে জানিয়েছে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.