অবরোধেও ঢাকায় যান চলাচল স্বাভাবিক

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ ভোর ৬টা থেকে শুরু হয়েছে। কর্মসূচি শুরুর আগের রাতে (মঙ্গলবার) রাজধানীতে বাসে আগুন দেয়া হলেও তার কোনো প্রভাব পড়েনি জনজীবনে। সকালে অন্য দিনের মতোই স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা গেছে।

অবশ্য রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অধিকাংশ বাস কোম্পানির কাউন্টার বন্ধ দেখা গেছে। কিছু কাউন্টার খোলা থাকলেও তা ছিল প্রায় যাত্রীশূন্য।

এদিন সকালে কমলাপুর থেকেও সবকটি যাত্রীবাহী ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। এছাড়া শিডিউল অনুযায়ী পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশনে পৌঁছেছে।

আজ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, দোকানপাট, সাধারণ জীবনযাত্রা, কর্মযজ্ঞ স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.