শাবানার জন্মদিনের সেরা উপহার কোনটি?

f364559a2b2e9951731ce2dfa79a1e45-shabana-azmiরোববার ছিল বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমির ৬৬তম জন্মদিন। আর এবার জন্মদিনের সেরা উপহারটি তিনি কার কাছ থেকে পেয়েছেন জানেন, বলিউড সুপারস্টার আমির খানের কাছ থেকে।
রোববার আমির অভিনীত ‘দঙ্গল’ ছবির একটি বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ পেয়েছিলেন শাবানা। ছবি দেখার পর তাঁর মনে হয়েছে, এটিই তাঁর জন্মদিনের সেরা উপহার।
‘দঙ্গল’ দেখার পর শাবানা আজমি এই ছবির অভিনেতা আমির খান, অভিনেত্রী ফাতিমা সানা শেখ, পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজক কিরণ রাও খানকে ধন্যবাদ জানান। সোমবার টুইটারে তিনি লিখেছেন, ‘দঙ্গল দেখতে পারাটাই আমার এবারের জন্মদিনের সেরা উপহার। ধন্যবাদ আমির, তিওয়ারি, কিরণ ও ফাতিমা সানা। তোমরা দুর্দান্ত।’
এই ছবিতে আমির অভিনয় করেছেন ভারতের হরিয়ানার কুস্তিগির মহাবীর সিংয়ের চরিত্রে, যিনি তাঁর দুই মেয়ে ববিতা ও গীতাকে কুস্তির প্রশিক্ষণ দেন। এখানে মহাবীরের তরুণ ও বৃদ্ধ দুই বয়সেই অভিনয় করেছেন আমির। বৃদ্ধ চরিত্রে অভিনয়ের জন্য আমির তাঁর ওজন ৯০ কেজি পর্যন্ত বাড়িয়েছিলেন। এখন আবার ৭০ কেজিতে আসার জন্য কঠিন পরিশ্রম করছেন এই তারকা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.