ব্রান্ডোর অস্কার ডিক্যাপ্রিওর কাছে!

c5dde6ea2f6e59457660f82472c2bb29-marlon-brandotবহুপ্রতীক্ষিত অস্কার তিনি পেয়েছেন গত ফেব্রুয়ারিতে। কিন্তু লিওনার্দো ডিক্যাপ্রিওর আলমারিতে দুটি অস্কার মূর্তি। আরেকটি কার!
এবার জানা গেল, অন্য অস্কারটি হলিউডের কিংবদন্তি অভিনেতা মারলন ব্রান্ডোর। ১৯৫৫ সালে অন দ্য ওয়াটারফ্রন্ট ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পেয়েছিলেন ব্রান্ডো। ২০০৪ সালে ব্রান্ডোর মৃত্যুর কিছুদিন আগে পুরস্কারটি হারিয়ে যায়। ব্রান্ডোর আর্কাইভিস্ট অ্যাভরা ডগলাস বলেন, ব্রান্ডো কখনোই এটি বিক্রি করেননি।
বহু হাত ঘুরেছে অস্কার মূর্তিটি। এর মধ্যে আমেরিকান এক সংগ্রাহকের পক্ষে এক নিলামকারী ১৩ হাজার ৫০০ ডলারে এটি বিক্রি করেন। পরে ২০১২ সালে নিউজার্সির এক ডিলারের মাধ্যমে ৬ লাখ ডলারে নিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান রেড গ্রানাইট। এটিই লিওনার্দোর দ্য উলফ অব ওয়াল স্ট্রিট ছবির প্রযোজক। এই ছবির জন্য ডিক্যাপ্রিও অস্কার মনোনয়ন পেয়েছিলেন।
২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি লিওনার্দোকে অস্কার এনে দিতে পারেনি। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানটি ২০১২ সালেই লিওর ৩৮তম জন্মদিনে তাঁকে সংগৃহীত অস্কারটি উপহার দিয়েছিল। তখন কারও জানা ছিল না, এটি মারলন ব্রান্ডোর হারিয়ে যাওয়া অস্কার।
মারলন ১৯৭৩ সালে দ্য গডফাদার ছবির জন্যও অস্কার পেয়েছিলেন। কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি। ব্যাংকক পোস্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.