ঢাকাই ছবির অন্যতম খল চরিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শখের বশে বাংলা সিনেমায় পদার্পণ করলেও বনে যান দেশের তুমুল জনপ্রিয় একজন মানুষ। সম্প্রতি তার হাত ধরেই এবার বড় পর্দায় আসছে তার মেয়ে ওলিজা মনোয়ার। তবে তিনি অভিনেত্রী হয়ে নয়, আসছেন চলচ্চিত্র পরিচালক হয়ে। খুব শিগগিরই তার পরিচালনায় সিনেমা দেখা যাবে।
জানা যায়, ওলিজা পরিচালিত ছবিটি হবে ভৌতিক।
উল্লেখ্য, ওলিজা মনোয়ার বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইন ও রূপসজ্জা বিষয়ে পড়াশুনা করেছেন। এ দেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় কোন মেকআপ আর্টিস্ট নেই। যা হলিউডে সহজলভ্য। সেই দিক দিয়ে তিনি বিভিন্ন ভৌতিক মেকআপসহ সব ধরনের মেকআপ নিতে পারদর্শী, যা এদেশের ফিল্ম জগতে একটি নতুন মাত্র যোগ করবে।