কারিনার পরিবর্তে আলিয়া

alia20161003165412বলিউডের অভিষেকের পর থেকেই নিজের সাফল্যের আলো ছড়িয়ে যাচ্ছেন আলিয়া ভাট। সম্প্রতি তিনি জুটি বেঁধে ছবি করছেন বলিউড কিং শাহরুখের সঙ্গেও। তবে এবার আরো সাফল্যের পালক যোগ হতে যাচ্ছে আলিয়ার সাফল্যের মুকুটে।

চলতি বছরের এপ্রিলে বলিউডের পরিচালক ললয়েড বাপ্তিস্তা ঘোষণা দিয়েছিলেন ১৯৮৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘সাদমা’র রিমেক করার। মূল ছবিটিতে অভিনয় করেছিলেন গুণী দুই অভিনয়শিল্পী শ্রীদেবী ও কমল হাসান।

আর রিমেক ছবিটিতে নায়িকা হিসেবে বাছাই করা হয়েছিলো কারিনা কাপুরকে। কিন্তু সম্প্রতি মা হওয়ায় আপাতত কোনো ছবিতে কাজ করছেন না নবাব পত্নী কারিনা। আর এতেই বিপাকে পড়েন পরিচালক। তবে তিনি বাছাই করে ফেলেছেন নতুন নায়িকা। জানা গেছে, কারিনার পরিবর্তে কাজ করবেন আলিয়া ভাট। কিন্তু কমল হাসানের জায়গায় কাকে অভিনয় করাবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

বলিউডের এমন জনপ্রিয় একটি ছবির রিমেকে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি আলিয়া। জানা গেছে, আগামী বছর মুক্তি দেয়া হবে ছবিটি। এছাড়াও ‘সাদমা’র কপিরাইট কিনে হলিউডেও এই ছবিটির রিমেক নির্মাণ করা হবে বলে শোনা যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.