থাই এয়ারওয়েজের ফ্লাইটে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া বা ব্যবহার নিষিদ্ধ

থাই এয়ারওয়েজ পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে নতুন ও কঠোর নিয়ম চালু করেছে।
এখন থেকে যাত্রীরা সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক সাথে রাখতে পারবেন, তবে ফ্লাইটে থাকা অবস্থায় সেগুলো ব্যবহার করা বা চার্জ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (ICAO) নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে গত ২৭ মার্চ থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে।
মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে সৃষ্ট ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত।
এই ধরনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বা ত্রুটির কারণে ফ্লাইটের ভেতরে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা ঘটাতে পারে।
নতুন নীতিমালার মূল পয়েন্টগুলো:
  • সংখ্যামূলক সীমাবদ্ধতা: একজন যাত্রী সর্বোচ্চ দুটি পাওয়ার ব্যাংক সাথে বহন করতে পারবেন।
  • ব্যবহার নিষিদ্ধ: উড্ডয়নকালীন সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহার করা বা সেটি দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
  • শাস্তি: নিয়ম অমান্য করলে পাওয়ার ব্যাংক বাজেয়াপ্ত করা হতে পারে, এমনকি যাত্রীকে বিমানে উঠতে বাধাও দেওয়া হতে পারে।
তবে এয়ারলাইন্সের ক্রু সদস্যরা তাদের দাপ্তরিক কাজের প্রয়োজনে পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহার করতে পারবেন।
এয়ারপোর্টে যেকোনো ধরণের ঝামেলা এড়াতে ভ্রমণের আগে যাত্রীদের এই নির্দেশিকাগুলো ভালো করে দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে থাই এয়ারওয়েজ।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.