শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার ৬৩০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস।

মঙ্গলবার রাত ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আবুধাবি থেকে আসেন মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রী।

এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথ অভিযান চালিয়ে তাদের ব্যাগেজ তল্লাশি করে।

এ সময় সিগারেটসহ ৫টি স্মার্টফোনের চালান উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দকৃত পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে এনএসআই, কাস্টমস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.