ফ্লাইট চলাচল শুরু হয়েছে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা পুনরায় চালু

ঢাকা: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র Kuwait International Airport-এর আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

দেশটির ডিরেক্টর জেনারেল শেখ হামুদ মুবারক হামুদ আল-সাবাহ জানান, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ধাপে ধাপে আবারও স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হবে।

তিনি বলেন, পরিকল্পিত একটি ধাপভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে বিমান চলাচল পুনরায় চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে, যেখানে নিরাপদ অপারেশন নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।

প্রতিটি ধাপের কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করে পরবর্তী ধাপে সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, আকাশসীমা পুনরায় চালুর ফলে আন্তর্জাতিক ভ্রমণ ও বাণিজ্যিক কার্যক্রমে গতি ফিরবে এবং যাত্রীদের ভোগান্তিও কমবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN