সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য চোপড়ার ছবি ‘বেফিকর’-এর ট্রেলার। বলা হচ্ছে, এখন পর্যন্ত আর কোনো হিন্দি ছবিতে এত বেশি চুম্বন দৃশ্য নেই। ট্রেলারেও বেশ কিছু ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, ভারতীয় সেন্সর বোর্ডে আটকে যেতে পারে ‘বেফিকর’।
এই ছবির একটি গান ‘লাবো কা কারোবার’-এর চুম্বন দৃশ্যগুলো সেন্সর বোর্ড কেটে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রসঙ্গে ভারতের সেন্সর বোর্ডের প্রধান কর্মকর্তা পেহলাজ নেহলানি বলেন, ‘এই গানটি এখনো আমাদের কাছে আসেনি। আর ইন্টারনেটেও পুরো গান প্রকাশিত হয়নি। আমাদের কাছে গানটি জমা দেওয়ার পর আমরা বুঝতে পারব ছবির গল্পের সঙ্গে এই দৃশ্যগুলো থাকা কতটা প্রাসঙ্গিক।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত আমি যতদূর শুনেছি, এই ছবির শুটিং হয়েছে প্যারিসে। আর ভালোবাসার নগরী প্যারিসে তো প্রেম-ভালোবাসার মতো বিষয় খুবই স্বাভাবিক। কিন্তু আমি আবারও বলছি, ছবিটি আমার কাছে আসার পর পুরোটা দেখে মন্তব্য করতে পারব।’