আভাস ছিল জমজমাট লড়াইয়ের; বিশেষ করে কারান জোহার আর আজায় দেভগান-এর প্রকাশ্য বিবাদ ‘অ্যয় দিল হ্যায় মুশকিল’ ও ‘শিভায়ে’র বক্স অফিস যুদ্ধকে ঘিরে উত্তেজনার পারদ চড়িয়েছিল কয়েকগুণ। কিন্তু তিন দিনের আয়ে এরমধ্যেই ‘শিভায়ে’কে টপকে গেছে রানবির কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সিনেমাটি।
‘দিওয়ালি’র পুরো সুযোগটাই লুফে নিচ্ছে নির্মাতা কারান জোহর এর নতুন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। মুক্তির তৃতীয় দিনে সিনেমাটি সর্বমোট আয় দাঁড়িয়েছে ২৬ কোটি রুপিরও বেশি।
বিশ্লেষক তারান আদার্শ এর তথ্যমতে, মাত্র দুইদিনেই সিনেমাটি আয় করেছে ২৬ কোটি রুপির উপরে। যার মধ্যে শুধুমাত্র শনিবারের বক্স অফিস আয়ই ছিলো ১৩ কোটি।
ধার্মা প্রোডাকশন এর প্রধান নির্বাহী অপুর্ভ মেহতা এক বিবৃতিতে বলেন, “ অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর জন্য দর্শকদের ভালোবাসা আর আগ্রহ দেখে আমরা উজ্জীবিত এবং কৃতজ্ঞ। ‘দিওয়ালি’ উপভোগের জন্য সিনেমাটি একটি অসাধারণ উপাদান, যার শুরুটাও বেশ ভালো হয়েছে। এখন পর্যন্ত কারান জোহরের সর্ববৃহত মুক্তিও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
যদিও বক্স অফিসে কারান জোহরের এই রোমান্টিক ড্রামার সাথে প্রতিযোগিতা চলছে অজয় দেবগনের ‘শিভায়ে’ এর সাথে। যদিও বিশ্লেষকরা বলছেন দিওয়ালি’র কারণে দুটি সিনেমাই ভালো ব্যাবসা করছে বক্স অফিসে, তবুও ব্যবসার দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে আছে ‘শিভায়ে’। কারান এর সিনেমা যেখানে চলছে ভারতের ‘মাল্টিপ্লেক্স’গুলোতে, অজয়ের ‘শিভায়ে’সেখানে দেখানো হচ্ছে বেশিরভাগ এক পর্দা বিশিষ্ট হলগুলোতে।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর তুলনায় ‘শিভায়ে’-এর প্রথম দিনের আয়ও ছিলো বেশ গড়পড়তা। মুক্তির প্রথম দিনে মাত্র ১০ কোটি রুপি আয় করে সিনেমাটি।
বিশ্লেষকরা বলছেন মুক্তির প্রথম দিনের পর সিনেমার খারাপ রিভিউয়ের কারণে আরো পিছিয়ে পড়েছে ‘শিভায়ে’, যার কারণে দ্বিতীয় দিনে এর বক্স অফিসে আয় কমে দাঁড়ায় ৮ কোটতে। সব মিলিয়ে মুক্তির পর থকে এখন পর্যন্ত এই সিনেমার আয় ১৮ কোটির মতো।
সাম্প্রতিক সময়ের শক্তিশালী ভারতীয় জাতিয়তাবাদ কে পুঁজি করে বেশ ভালো কাটতিরই আশা করেছিলেন ‘শিভায়ে’-এর নির্মাতারা। কিন্তু এর সবচেয়ে দূর্বল দিক হচ্ছে সিনেমাটিতে আসলে আজায় দেভগান ছাড়া নেই আর কোনো আকর্ষণ।
ওদিকে কারান জোহরের সিনেমায় আছে রানবির কাপুর, ঐশ্বরিয়া রাই, আনুশকা শর্মার মতো বলিউড ‘সেনসেশন’রা। সঙ্গে বোনাস হিসেবে আছে ফাওয়াদ খান, শাহরুখ খান, আলিয়া ভাট আর লিসা হেইডন-এর মতো তারকাদের অতিথি উপস্থিতি। আর ঠিক একারণে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর চেয়ে বেশি পর্দায় মুক্তি দিয়েও এর সুফল পাচ্ছেনা ‘শিভায়ে’।