বাবার শুটিংয়ে হঠাৎ অভিষেক!

bac31b9b4bc5051e48e3fd9f11516f0a-amitabhশুটিং শুরু হয়েছে রাম গোপাল ভার্মা নতুন ছবি ‘সরকার-৩’-এর। ‘সরকার’ সিরিজের প্রথম দুটি ছবিতে অমিতাভ ও অভিষেক দুজনেই ছিলেন। কিন্তু ‘সরকার ৩’-এ থাকছেন কেবলই অমিতাভ বচ্চন। ছেলে অভিষেক বচ্চন এই ছবিতে নেই। কিন্তু শুটিং চলাকালীন হঠাৎ করেই সেটে হাজির হয়েছিলেন অভিষেক। কারণ কী?
অনেকেই মনে করতে পারেন, হয়তো এই সিনেমার আগের দুই কিস্তিতে অভিনয় করেছেন বলে স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন অভিষেক। কিন্তু আসল কারণ সেটি নয়। ‘সরকার-৩’-এর সেটে বাবা অমিতাভের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিষেক। তাঁরা তো একই বাড়িতে থাকেন, দেখা করতে শুটিং সেটে আসার কী দরকার?
একই ছাদের নিচে থাকলেও অমিতাভের ব্যস্ততার কারণে নাকি বাপ-বেটার ঠিকমতো সময় কাটানোর সুযোগই হয় না। তাই বাবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে শুটিং সেটকেই বেছে নিলেন তিনি। অভিষেক জানান, বাবার সঙ্গে কিছু জরুরি আলাপও ছিল তাঁর; সেটাও সেরে নিয়েছেন ওই শুটিংয়ের সেটে।
‘সরকার-৩’-এ অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ইয়ামি গৌতম, জ্যাকি শ্রফ, মনোজ বাজপেয়ি। ফিল্মফেয়ার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.