আগেই শোনা গিয়েছিল, ‘পদ্মাবতী’ ছবিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের দেখা হচ্ছে না। একই ফ্রেমে থাকবেন না পদ্মাবতী ও আলাউদ্দীন খিলজি। ফ্রেমে না থাকলেও দীপিকার মুখ দেখবেন রণবীর। তবে সে দেখা হবে আয়নাতে।
সূত্র জানিয়েছে, একমাত্র আয়নাতেই পদ্মাবতীর (দীপিকা) মুখ দেখতে পাবেন আলাউদ্দিন (রণবীর)। তবে সে যেনতেন কোনো আয়না নয়। বিশেষভাবে নকশা করে বানানো হয়েছে এই আয়না। আয়নার চারপাশে থাকবে কাঠের চমৎকার নকশা। আয়নার এই নকশা হবে শৈল্পিক ও সুন্দর।
ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহীদ কাপুর। রাজস্থানে অবস্থিত চিতরের রানির জীবনী নিয়ে ‘পদ্মাবতী’ ছবিটি নির্মিত হচ্ছে। এটি রানিকে ঘিরে সুলতান আলাউদ্দিন খিলজির মোহাবিষ্টতার একটি আখ্যান। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বানসালি। বলিউড হাঙ্গামা।