পতৌদির ছবিতে আলিয়া ও রণবীরকে চান শর্মিলা

432e669d4f9ccf599254c29f8e0b4240-untitled-4অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ও পতৌদির প্রয়াত নবাব মনসুর আলী খানের জীবন নিয়ে বলিউডে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো হবে। কিন্তু ছবির প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। মনসুর আলীর স্ত্রী বলিউডের গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর চাইছেন এই ছবিতে তাঁর চরিত্রে আলিয়া ভাট অভিনয় করুন। আর টাইগার পতৌদির চরিত্রে তিনি রণবীরকে দেখার ইচ্ছা প্রকাশ করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর আলী খানের (যাঁকে অনেকে আবার টাইগার পতৌদি নামেও চেনেন) ‘বায়োপিক’ প্রসঙ্গে শর্মিলার কাছে জানতে চাওয়া হয়েছিল পর্দায় নিজেদের বেশে কাকে দেখতে চান তিনি? তখন তিনি বলেন, ‘মনসুর আলীর জীবনের ওপর কোনো ছবি তৈরি হলে আমার নিশ্চয়ই ভালো লাগবে। তবে ছবি তৈরির আগে পরিচালককে তাঁর জীবন ও তাঁকে নিয়ে অবশ্যই অনেক গবেষণা করতে হবে।’
শর্মিলা ঠাকুর আরও মনে করেন, পতৌদির বর্ণাঢ্য জীবন নিয়ে কোনো ছবি তৈরি হলে রণবীর কাপুর বা ছেলে সাইফ আলী খান নাম–ভূমিকায় অভিনয় করতে পারেন। কারণ, এই দুজনের সঙ্গে টাইগারের চেহারার বেশ মিল আছে। আর শর্মিলা নিজের চরিত্রে দেখতে চান আলিয়া ভাটকে। ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক ২০১১ সালের সেপ্টেম্বরে মারা যান। ১৯৬১ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। হিন্দুস্তান টাইমস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.