সুজয়ের দ্বিধাদ্বন্দ্বের কারণ অমিতাভ!

9bohfvaএখন পর্যন্ত যত ছবি তিনি নির্মাণ করেছেন, সবক’টিতেই কোন না কোনভাবে উপস্থিত ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সেই ‘আলাদিন’ থেকে বলিউডে যাত্রা শুরু করেন নির্মাতা সুজয় ঘোষ। সেটিতে ‘আধুনিক জ্বীন’ রূপে হাজির করেছিলেন অমিতাভকে। এরপর ‘কাহানি’তে তাকে দিয়ে গান গাইয়েছিলেন। এরপর তার প্রযোজিত ‘তিন’ ছবিতে প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ। কিন্তু তার আসন্ন ছবি ‘কাহানি ২’-তে থাকবেন না অমিতাভ, তা মেনে নিতে পারছেন না সুজয়। আর তাই নাকি দ্বিধাদ্বন্দ্বে দিন কাটাচ্ছেন পরিচালক।

অমিতাভকে নাকি অতিথি চরিত্রে পর্দায় আনবেন পরিচালক। চরিত্র অতিথির হলেও খুবই গুরুত্বপূর্ণ চরিত্র বলে জানালেন তিনি। তবে আগের বারের মত গান গাইবেন, নাকি অভিনয় করবেন, তা এখন খুলে বলেন নি সুজয়। তার কথায়, ‘অমিতজি আমাকে অনেক ভালবাসেন। তাই আমি যদি কোনও কাজের কথা তাকে বলি, তিনি মানা করবেন না। তবে অমিতজিকে যাতে কম্প্রোমাইজ না করতে হয়, সেদিকে আমি খেয়াল রাখব।’

সুজয় ঘোষ পরিচালিত ‘কাহিনি টু’ নিয়ে প্রথম থেকেই দর্শকদের উৎসাহ। আগামী মাসেই মুক্তি পাবে ছবিটি। মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল ও টোটা রায় চৌধুরী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.