যৌন হয়রানির জরিমানা ৭ মিলিয়ন ডলার

c59e6334af8ab494edd6903e6729b3f9-the-gameমার্কিন র‍্যাপার ও অভিনেতা ‘দ্য গেম’–এর সঙ্গে কী খেলাটাই না হয়ে গেল! হাজার চেষ্টা করেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না। যৌন হয়রানির দায়ে তাঁকে এখন জরিমানা দিতে হবে সাত মিলিয়ন মার্কিন ডলার।
‘দ্য গেম’ নামে পরিচিতি পেলেও তাঁর আসল নাম জেসিওন টেরেল টেলর। ২০১৫ সালে এক রিয়েলিটি অনুষ্ঠানের শুটিং করতে গিয়ে টেলরের হাতে যৌন হয়রানির শিকার হন প্রিসিলা রেইনি। তিনি মামলা করেন র‍্যাপ তারকার বিরুদ্ধে। শেষ পর্যন্ত গেমের বিরুদ্ধে প্রমাণও পাওয়া গেল। অথচ তিনি উল্টো অভিযোগ করেছিলেন যে প্রিসিলা তাঁর সম্পদের লোভে এমন অভিযোগ করেছেন। কিন্তু আদালত এ ব্যাপারে প্রিসিলাকে নির্দোষ ঘোষণা করেছেন। আর গেমকে দিয়েছেন অর্থদণ্ড। ডেইলি মেইল, টিএমজেড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.