বাহুবলির গ্রাফিক্স ডিজাইনার গ্রেফতার

baahubali20161123163216দক্ষিণের বক্স অফিস কাঁপানো সেরা ছবি পরিচালক রাজমৌলীর ফিকশন থ্রিলার ‘বাহুবলি – দ্য বিগিনিং’ ছবিটি। আর তাই বাহুবলির শেষ কিস্তি দেখার জন্যে মুখিয়ে ছিলেন দর্শক অনুরাগীরা।

সে প্রত্যাশা পূরণে পরিচালকও বেশ তোড়জোর করে চালাচ্ছিলেন ছবি নির্মাণের কাজ। তবে এরই মধ্যে ছবির গুরুত্বপূর্ণ একটি অংশের শুটিংয়ের দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছেন বাহুবলি কর্তৃপক্ষ।

জানা যায়, শুটিং স্পট থেকে বাহুবলির এক গ্রাফিক্স ডিজাইনারই এই সর্বনাশটি করেন গত সোমবার। ধারণকৃত সে দৃশ্যটুকু তিনি ছড়িয়ে দেন ইন্টারনেট জুড়ে। আর তাই প্রযোজক শভু ইয়ারলাগদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে হায়দ্রাবাদ পুলিশ গ্রেফতার করে সেই গ্রাফিক্স ডিজাইনারকে।

ইতোমধ্যে ইন্টারনেট থেকেও সরিয়ে নেয়া হয়েছে সে দৃশ্যটি। তবে পরিচালক ভাবছনে দৃশ্য ফাঁসের ঘটনায় যা ক্ষতি হবার ইতোমধ্যেই তা হয়ে গিয়েছে।

‘বাহুবলি : দ্য কনক্লুশন’ ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.